Tuesday, June 2, 2026
Tuesday, June 2, 2026
Homeরাজনীতিবোয়ালমারীতে শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।

বোয়ালমারীতে শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় বোয়ালমারী উপজেলার ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মফিজুল কাদের মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন, কামাল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “আজ আমরা শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একত্রিত হয়েছি। তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্ন এবং তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “যেখানেই বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়-অবিচার হবে, সেখানেই আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়ার যে অসমাপ্ত কাজ রয়েছে, তা ভবিষ্যতে বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: