Wednesday, October 7, 2026
Wednesday, October 7, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু।

বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজামনি নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, হামের উপসর্গ নিয়ে বোয়ালমারী  হাসপাতালে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। বুধবার সকালে মৃতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ দেখা দেওয়ায় রোজামনিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন  মঙ্গলবার  রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়। রোজামনি পাশের সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরবপ্রবাসী অহিদ শেখের মেয়ে। এদিকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে বুধবার (৭ অক্টোবর)  বোয়ালমারী  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই জ্বর, সর্দি-কাশি ও অন্যান্য উপসর্গ নিয়ে শিশু ও রোগীরা হাসপাতালে আসছেন। তাদের অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোজামনির মৃত্যু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে প্রথম মৃত্যুর ঘটনা। তিনি আরও বলেন, হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনো শিশুর জ্বর, সর্দি-কাশির পাশাপাশি শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: