Sunday, July 26, 2026
Sunday, July 26, 2026
Homeরাজনীতিব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার (২৬ জুলাই) বাদ আসর নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান জামায়াত আমীর। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে সিলেটের ব্যবসায়ী সমাজকে সংগঠিত রেখেছেন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। অর্থনীতিতে তাঁর এই অবদান কেবল ব্যবসায়ী সমাজই নয়, পুরো সিলেটবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় এই অভিভাবককে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ শরীরে আবারও সমাজ ও ব্যবসায়ীদের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই তৌফিক দান করুন। অসুস্থতা মানুষের জীবনের একটি পরীক্ষা, পরম করুণাময় যেন তাঁর এই অসুস্থতাকে গুনাহ মাফের উসিলা বানান এবং তাঁকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. শাহাজান আলী, নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, কোতোয়ালি থানা আমীর আজিজুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমদ রিপন, ব্যবসায়ী মকবুল হোসেন, ব্যবসায়ী নুরুল আলম, ব্যবসায়ী আব্দুল কাদির ও ব্যবসায়ী জুনেদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: