Sunday, May 24, 2026
Sunday, May 24, 2026
Homeআইন আদালতমোবাইল ফোনে জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়তে পারেন, ডিমলা থানা ওসির সতর্কবার্তা।

মোবাইল ফোনে জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়তে পারেন, ডিমলা থানা ওসির সতর্কবার্তা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোনে বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার আ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি,ডাউনলোড পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন নীলফামারী জেলার ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকত আলী সরকার এবং এ ব্যাপারে ডিমলা থানা পুলিশ কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে উপজেলার সচেতন নাগরিকগণ বলেন অ্যান্ড্রয়েড মোবাইল ও স্মার্টফোনের মাধ্যমে অনলাইন জুয়ার নেশায় বাড়ছে চুরি ছিনতাই তাই এ ব্যাপারে এখন থেকে যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এলাকার তরুণ সমাজ জুয়ার নেশায় আরো বেশি ঝুঁকে পড়বে। তাই সচেতনতার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। শুধু ডিমলা উপজেলাতে নয় পার্শ্ববর্তী উপজেলাসহ দেশের সব উপজেলা গুলোতেও ছড়িয়ে পড়েছে এই অনলাইন জুয়ার ভয়াবহ থাবা , শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক দিনমজুর ভ্যানচালক,চাকুরিজীবী এমনকি ব্যবসায়ীরাও জড়িয়ে পড়েছে এই অনলাইন জুয়াতে। অল্প সময়ে অধিক পরিমাণ টাকা উপার্জনের জন্যে তারা এই ধরনের অনলাইন অবৈধ ওয়েবসাইট গুলোতে বাজিতে জুয়া খেলছে। কেউ আবার জুয়ার টাকা জোগাড় করতে না পেরে পা বাড়াচ্ছে অপরাধ জগতে।

(২৪ মে রবিবার) ডিমলা থানার ওসি শওকত আলী সরকার তিনি বলেন, মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন মোবাইল থেকে জুয়ার অ্যাপ আউট করুন এবং নিরাপদ থাকুন। যেকোনো ধরনের জুয়া ও মাদক থেকে বিরত থাকুন। সুস্থ, সুন্দর ও পরিষ্কার জীবন যাপনে অভ্যস্ত হোন। এবং তিনি আরও জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার আ্যাপস পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেয়ার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে। তিনি আরো জানান, আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কারাদণ্ড এবং অনধিক অর্থদণ্ড হতে পারে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই এইসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হবো আমরা। তাই সবাইকে আগাম সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ সচেতন মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: