Tuesday, October 6, 2026
Tuesday, October 6, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণকালে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান Lieutenant General Susan Coyle, AM, CSC, DSM এবং United States Army Pacific (USARPAC)-এর Deputy Commanding General Lieutenant General Joel B Vowell-এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান Lieutenant General Susan Coyle, AM, CSC, DSM-এর সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, Lieutenant General Joel B Vowell-এর সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি জোরদারে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজন, Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের National Defence College (NDC) ও Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

Chief of Army Staff Holds Bilateral Meetings with Senior Army Officials of Australia and the United States

Dhaka, 6 October 2026 (Tuesday): Chief of Army Staff of Bangladesh Army General Waqar-Uz-Zaman, SBP, OSP, SGP, psc, held separate bilateral meetings with Chief of the Australian Army Lieutenant General Susan Coyle, AM, CSC, DSM, and Deputy Commanding General of the United States Army Pacific (USARPAC) Lieutenant General Joel B Vowell on 5 October 2026, while attending the Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026 in Perth, Australia.

In his meeting with Chief of the Australian Army Lieutenant General Susan Coyle, AM, CSC, DSM, discussions focused on mutual military cooperation, training, capability development, and welfare initiatives. The Australian Army Chief commended the modernization efforts of the Bangladesh Army, while both sides emphasized further expanding training, exchange of experiences, and mutual cooperation.

In a separate meeting with Lieutenant General Joel B Vowell, discussions focused on enhancing cooperation and information sharing between the two armies. The meeting also covered the conduct of the Disaster Response Exercise and Exchange (DREE) to strengthen disaster response preparedness, the introduction of training courses at the Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT) with funding from the Global Peace Operations Initiative (GPOI), and increased participation of US military personnel in courses at the National Defence College (NDC) and Defence Services Command and Staff College (DSCSC) in Bangladesh.

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: