Sunday, September 6, 2026
Sunday, September 6, 2026
Homeরাজনীতিযেকোনো অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ...

যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে …………নাসিম হোসাইন।

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত সময়ে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী শক্তির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে মহানগরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক ভিত্তি আরও জোরদার করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে।

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় তিনি বলেন, বিএনপি সরকারকে বিপদে ফেলে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তাই যেকোনো অপতৎপরতা রুখে দিতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনে কেন্দ্রের যেকোনো কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহবায়ক মাছুম রাজ্জাক রুমেল, আবু ছালেহ মোহাম্মদ তাহের, সৈয়দ আমির আলী, সিনিয়র সদস্য জেহিন আহমেদ,আবির হাসান মুহিন, সালাউদ্দীন সাকের আহমদ, ইকবাল আহমেদ, জিয়া চৌধুরী, সোবহান আজাদ ও মোঃ সামাদ হোসেন, কোতোয়ালি থানার আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, শাহপরান থানার সদস্য সচিব সোলেমান খান ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা থানার আহবায়ক হোসেন আহমদ রোহুল ও সদস্য সচিব মুন্না ঘোষ, জালালাবাদ থানার আহবায়ক সফিক রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, এয়ারপোর্ট থানার আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার ও সদস্য সচিব এম এ হাসান, মোগলা বাজার থানার সদস্য সচিব ছয়েফ উদ্দীন ও সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদ প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: