Saturday, July 25, 2026
Saturday, July 25, 2026
Homeজাতীয়রংপুর বিভাগের শীর্ষ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েছেন, প্রধানমন্ত্রী।

রংপুর বিভাগের শীর্ষ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েছেন, প্রধানমন্ত্রী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

২৫শে জুলাই শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন। তিনি জানান, সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এছাড়াও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বর্তমানে তিনি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের ভাষ্য, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডোমার-ডিমলা অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ, একাধিক স্কুল-কলেজ এমপিওভুক্তির উদ্যোগ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং তরুণদের কর্মসংস্থানমুখী উদ্যোগে সহায়তার বিষয়টিও স্থানীয়দের মধ্যে আলোচিত। এলাকাবাসীর মতে, তাঁর দায়িত্বকালে শিক্ষা, যোগাযোগ, সামাজিক অবকাঠামো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। বর্তমানে তিনি নীলফামারীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জেলার সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে আসছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: