Tuesday, August 4, 2026
Tuesday, August 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর।

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাটিবাহী একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে রাণীশংকৈল পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কোচিং শেষে বাড়ি ফেরা হলো না শিবার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও পৌর শহরের একটি কোচিং সেন্টারে ক্লাস করতে গিয়েছিল শিবা রাণী। সকালের দিকে কোচিং ক্লাস শেষে সে সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক্টর তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হৃদয়বিদারক এই দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টর ও চালককে থানা হেফাজতে নেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, “দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: