
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের জগদল (নয়াবস্তি) গ্রামে তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—ঐ গ্রামের জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে এহসান (৪) এবং আবুল কালামের ছোট ছেলে কাউছার আলী (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু দুটি পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে তীরনই নদীর পাড়ে খেলতে যায় খেলাধুলা করার সময়, একপর্যায়ে গোসল করার জন্য নদীতে নামে এ সময় তারা পানিতে ডুবে যায় দীর্ঘ সময় পার হলেও শিশুরা বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয়রা নদীতে দুই শিশু ভেসে উঠলে তাদের উদ্ধার করে। দ্রুত বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মাত্র চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে জগদল বস্তি গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এডিএম বরাবর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে । এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


