Monday, July 13, 2026
Monday, July 13, 2026
Homeবিশেষ প্রতিবেদনলালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ‎।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ‎।

‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:-

সম্প্রতি ক্রাইম বাংলা নিউজ, ইউরো বাংলা টাইমস ও প্রতিদিন বাংলাদেশ নিউজ পোর্টালে “অনিয়ম ও দুর্নীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

‎প্রতিবাদকারীদের দাবি, প্রকাশিত সংবাদে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো একপাক্ষিক, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রকৃত তথ্য যথাযথভাবে উপস্থাপন না করেই প্রকাশ করা হয়েছে।

‎তাদের বক্তব্য অনুযায়ী, শ্রান্তি বিনোদন ভাতা, স্যালারি শিট, পেনশন, টিএ বিল, মাতৃত্বকালীন ও অসুস্থতাজনিত ছুটি কিংবা অন্যান্য সরকারি কার্যক্রম নির্ধারিত সরকারি বিধি-বিধান ও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। কোনো শিক্ষক বা কর্মচারীর কাছ থেকে ঘুষ বা অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ সত্য নয় বলে দাবি করা হয়েছে।

‎প্রতিবাদে আরও বলা হয়, সংবাদে যেসব অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে উপস্থাপন করা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।

‎প্রতিবাদকারীরা বলেন, যদি কারও কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ থাকে, তবে তা যথাযথ তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

‎তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত সংবাদের প্রয়োজনীয় সংশোধন, প্রতিবাদ প্রকাশ এবং ভবিষ্যতে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: