Tuesday, May 5, 2026
Tuesday, May 5, 2026
Homeআইন আদালতশিবগঞ্জে ভূয়া অ্যাডিশনাল এসপিকে আটক করেছে থানা পুলিশ।

শিবগঞ্জে ভূয়া অ্যাডিশনাল এসপিকে আটক করেছে থানা পুলিশ।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ

শিবগঞ্জে অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার অভিযোগে মোহাম্মদ অলিউল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপর টোলা গ্রামের ইসারুল ইসলামের ছেলে মো. অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন পাম্পে গিয়ে তেল নিচ্ছিলেন। এ সময় তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরবর্তীতে শনিবার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গোলাপ বাজার এলাকা থেকে তাকে আটক করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভূয়া অ্যাডিচনাল এসপি অলিউল্লাৃহ আটকের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: