
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাই পুখুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) সাংবাদিকদের সঙ্গে রবিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম চৌধুরী, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। তিনি বলেন, সীমান্তে ভারতীয় চোরাচালান রুখতে সীমান্ত বিজিবি নিরলস ভাবে কাজ করছে। সেই সাথে এলাকাবাসীর সাথে সংযোগ স্থাপন করছি। এবং আপনাদেরও সহযোগিতা একান্ত প্রয়োজন। এর পাশাপাশি বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকি।
এ সময় উপস্থিত ছিলেন দাইকুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর রেজা, শিয়ালমারা কোম্পানি কমান্ডার মোঃ তুষার আহমেদ, বিলভাতিয়া ক্যাম্প কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, কামালপুর বিওপি ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন এবং কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সীমান্ত এলাকাবাসীর জনয় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বেশ কয়কজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। দিনব্যাপী প্রায় ৬০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।



