Friday, September 25, 2026
Friday, September 25, 2026
Homeরাজনীতিসাবেক সংসদ সদস্য তুহিনের স্বপ্ন বাস্তবায়নে খেলাধুলার বিকল্প নেই, রব্বানী প্রধান।

সাবেক সংসদ সদস্য তুহিনের স্বপ্ন বাস্তবায়নে খেলাধুলার বিকল্প নেই, রব্বানী প্রধান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সন্ত্রাস মুক্ত নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত নীলফামারীর ডোমার- ডিমলা গড়ি- সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে এসো সবাই খেলাধুলা করি এই স্লোগানে ডিমলা উপজেলার ২ নং বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ গুচ্ছ গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ (সেপ্টেম্বর) বিকেলে বালাপাড়া যুব সমাজের আয়োজনে এই ফুটবল খেলার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলার টুর্নামেন্টে অংশগ্রহণ করে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন বনাম ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন।

উক্ত ফুটবল খেলার টুর্নামেন্টে বালাপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী, বালাপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও উপজেলার ক্রীড়াপ্রেমী দর্শক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান বলেন আমাদের যুবসমাজ, ছাত্রসমাজ ও তরুণ সমাজ যাতে বিপথগামী না হয়, সেজন্য সমাজজুড়ে খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও আমাদের কৃষ্টি-কালচারের ব্যাপক প্রসার ঘটাতে হবে। তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারলে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে দূর করা সম্ভব। আর এ লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং যুব ও ছাত্রসমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: