Thursday, September 24, 2026
Thursday, September 24, 2026
Homeআইন আদালতরাণীশংকৈলে ডিএনসির অভিযান: বসতবাড়ী থেকে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১।

রাণীশংকৈলে ডিএনসির অভিযান: বসতবাড়ী থেকে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় নাজির হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায়
অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, হারুন আর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: