Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়িতে স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন।

ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়িতে স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়িতে বালুর স্থায়ী বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী। অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন, তিস্তা নদীর চরখড়িবাড়ি এলাকায় বালু বাঁধের ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় মানুষজন।

নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহযোগীতায় এই বাঁধ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি এলাকার মানুষদের দুর্ভোগ লাঘব হবে। টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ২ কোটি ৪০লাখ টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হচ্ছে।তুহিন ভাই’র সহয়তায় দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হলো। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেলসহ ডিমলা উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: