
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
জানা যায়, বৃহস্পতিবার ২২ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একইসাথে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণকে গণভোট সম্পর্কে অবহিতকরণ করা হয় এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলায় নির্বাচনের আচরণবিধি নিশ্চিতকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির এবং ও জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ। ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম এবং গ্রাম পুলিশ এসময় সহযোগিতা করে। পথসভায় বক্তারা জাতীয় নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করে। তারা ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং নির্বাচন সংক্রান্ত গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক মাধ্যম।গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ পায়, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। একই সঙ্গে
পথসভায় নির্বাচনের নিয়মাবলি, ভোট প্রদানের পদ্ধতি, ভোটারের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আরও জানা যায়, ডিমলা উপজেলায় নির্বাচনের আচরণবিধি নিশ্চিতকরণের জন্য উপজেলা প্রশাসন ডিমলার কার্যক্রম অব্যাহত থাকবে।



