
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোয়ালমারী পৌর সদরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত ইয়ামিন স্টোরের মালিক ইয়ামিনকে নকল সিগারেট বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ওই দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বোয়ালমারী উপজেলার কলারণ গ্রামের মোস্তফার ছেলে এবং ইয়ামিন স্টোরের মালিক ইয়ামিনকে (২৬) নকল সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় এই জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল সিগারেট পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই ধরণের অভিযান কার্যক্রম চলমান থাকবে।



