Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeআইন আদালতডিমলা থানা পুলিশের অভিযানে চোরাই লোহা ও রড উদ্ধারসহ চক্রের ৫ জন...

ডিমলা থানা পুলিশের অভিযানে চোরাই লোহা ও রড উদ্ধারসহ চক্রের ৫ জন গ্রেফতার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় সংঘটিত একটি সংঘবদ্ধ লোহা রড চুরির ঘটনায় নীলফামারী জেলা ডিমলা থানা পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে। অভিযানে চোরাই লোহা রড উদ্ধার করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন— তারিকুল ইসলাম সম্রাট (২৮), মো. সাজ্জাদ (২৩), হাসনায়েন হানজালা হৃদয় (২৭), বাদশা মিয়া (২৫) এবং মাসুদ রানা (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই চুরির ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে স্বপনুজ্জামান স্বপনের বসতবাড়ির উঠান থেকে প্রায় তিন মাস আগে উল্লেখযোগ্য পরিমাণ লোহা রড চুরি হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নেয় ডিমলা থানা পুলিশ।মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খগার হাট এলাকায় বাদশা মিয়ার একটি ভাঙারি দোকানে চোরাই লোহা রড বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে চোরাই লোহা রড উদ্ধারসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ডিমলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী সরকার বলেন, চুরি ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিল। নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের দাবি—চুরি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নজরদারি আরও জোরদার করা হোক, যাতে ডিমলা উপজেলা একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে ওঠে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: