Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeসম্পাদকীয়ডিমলা প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

ডিমলা প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নীলফামারী ডিমলায় সাংবাদিকদের ঐতিহ্যবাহি সংগঠন ডিমলা প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র‌্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়।

দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি-ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক উল ইসলাম লেমনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, দৈনিক নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি আবু হোসেন, দৈনিক মুক্ত খবর, দৈনিক সকালের বাণীর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, দৈনিক নওরোজের প্রতিনিধি প্রদীপ অধিকারী, দেশ বুলেটিনের আব্দুল মালেক, দৈনিক ভোরের চেতনার আব্দুল কুদ্দুস, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বাসুদেব রায়, মুক্ত সকালের আব্দুর করিম যাদু,দৈনিক চৌকসের সুজন কুমার, প্রথম খবরের হাফিজুল কবির, রূপসী বাংলার হযরত আলী, বাংলাদেশ টাইমসের সফিউল ইসলাম নয়ন, দৈনিক দেশ বর্তমানের রাকিবুল ইসলাম সেলিম, দৈনিক যুগ যুগান্তরের গোলাম রব্বানী প্রমূখ। এ ছাড়াও এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: