Tuesday, March 24, 2026
Tuesday, March 24, 2026
Homeরাজনীতিধানের শীষকে বিজয়ী করতে পেশাজীবিদের প্রতি কয়েস লোদীর আহবান।

ধানের শীষকে বিজয়ী করতে পেশাজীবিদের প্রতি কয়েস লোদীর আহবান।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ধানের শীষ প্রতীকের সকল প্রার্থীদের বিজয়ী করার জন্য সিলেটের সকল পেশাজীবীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় সিলেট পেশাজীবি পরিষদের উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের পক্ষে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। এসময় তিনি আরও বলেন, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, এবং কৃষিবিদসহ সকলকেই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে পেশাজীবীদের নিজ নিজ ক্ষেত্র থেকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলতে হবে। দেশের গণতন্ত্র ও আইনের শাসন ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে হবে। তিনি খন্দকার মুক্তাদিরের সিলেটকে নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন এবং তা বাস্থবায়নে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
গণসংযোগ শেষে সিলেট পেশাজীবি পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সৈকত আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদার, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আহমদ চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, জালাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, বাবর জোয়ারদার, আকমল হোসেন সুমন, মোশারফ হোসেন অমিত, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, বাবুল খান মুন্না, কৃতিশ তালুকদার, সুহেল আহমদ, সাইফুর রহমান ইমন, নুর আহমদ তালুকদার, মো. আকবর হোসেন, ইসমাইল আহমেদ, আলমাস আহমে প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: