Saturday, February 7, 2026
Saturday, February 7, 2026
Homeজাতীয়ডোমার ডিমলা আসনের খেজুর গাছ প্রতীকে কাজ করার তারেক রহমানের আহ্বান।

ডোমার ডিমলা আসনের খেজুর গাছ প্রতীকে কাজ করার তারেক রহমানের আহ্বান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা শহরের বড় মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় বক্তব্য তিনি নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের জন্য জোট মনোনীত প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী দলীয় প্রতীক খেজুর গাছ মার্কায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান করেন।

এসময় তিনি ডোমার-ডিমলা আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি। সমাবেশে বক্তৃতাকালে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনীতির মূল শক্তি তিনি প্রতিনিয়ত প্রতিটি হাট বাজার, গ্রাম ও মহল্লায় ছুটে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দুঃখ-কষ্টের পাশে দাঁড়াচ্ছেন।

রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ডোমার–ডিমলা অঞ্চলে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বর্তমানে জোটের একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিএনপি ও জোটভুক্ত দলের নেতাকর্মীরা তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন বলে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী দীর্ঘদিন ধরে নীলফামারী-১ আসনের মানুষের জন্য নানামুখী সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে রয়েছে গরিব ও অসহায় মানুষের জন্য নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা, প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শীত মৌসুমে অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ, কোরবানির ঈদে দরিদ্র মানুষের জন্য কোরবানির মাংস বিতরণসহ নানা মানবিক কার্যক্রম। এ সকল কার্যক্রমের মাধ্যমে তিনি ডোমার–ডিমলা অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: