Monday, February 9, 2026
Monday, February 9, 2026
Homeরাজনীতিডিমলায় গাভী প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

ডিমলায় গাভী প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা শুটিবাড়ি মোড়ে গাভী প্রতীকের একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ (ফেব্রুয়ারি) এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাভী প্রতীকের নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য প্রার্থী জেবেল রহমান গানি। তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন পথসভায় আরও বক্তব্য দেন ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া। তিনি গণতন্ত্র শক্তিশালীকরণ, জাতীয় ঐক্য ও তৃণমূল রাজনীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ভোটারদের সচেতনভাবে নির্বাচনে অংশগ্রহণ করে গাভী প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: