Monday, February 9, 2026
Monday, February 9, 2026
Homeআইন আদালতনীলফামারীতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আকাশ পথে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া।

নীলফামারীতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আকাশ পথে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সড়ক ও ভোট কেন্দ্রে সেনাবাহিনীর আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মহড়ার পাশাপাশি এবার নীলফামারীর চারটি আসনে আকাশ পথেও হেলিকপ্টার মহড়া চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়ামে এ মহড়া অনুষ্ঠিত হয়। রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে ও তার উপস্থিতিতে মহড়া পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট দুর্গম অঞ্চলে কোনো প্রকার উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে রাপ্লিং বা হেলিড্রপ করে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলার জন্য এ মহড়া আয়োজন করা হয়েছে। যা হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত সদস্য মোতায়েন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শনের কৌশল অনুশীলন করে। বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় সেনাবাহিনীর সমতা এই মহড়ায় যাচাই করা হয়।

মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো সদস্য অংশ নেন। এ সময় নীলফামারী স্টেডিয়ামের চারপাশে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ সেনাবাহিনীর এ মহড়া দেখে বাংলাদেশ সেনাবাহিনীকে স্বাগত জানান এবং তাদের কাজের সফলতা কামনা করেন। এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । মহড়ার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল হেলিবোর্ন অপারেশন— যেখানে সেনাসদস্যরা হেলিকপ্টার থেকে নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের রণকৌশল প্রদর্শন করেন। এই মহড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে বলে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। জেলা নির্বাচন অফিস সুত্র মতে, নীলফামারী জেলায় ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন। চারটি আসনে মোট ভোট কেন্দ্র ৫৬২ টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৭ জন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: