Wednesday, February 11, 2026
Wednesday, February 11, 2026
Homeজাতীয়বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন?

বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন?

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্রগুলো হলো—খন্দকার মোশাররফ হোসেন: গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা; মির্জা আব্বাস: শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা; গয়েশ্বর চন্দ্র রায়: আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ; আব্দুল মঈন খান: চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ, নরসিংদী; আমীর খসরু মাহমুদ চৌধুরী: মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম’ সালাহউদ্দিন আহমদ: পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট, কক্সবাজার; ইকবাল হাসান মাহমুদ টুকু: সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ; হাফিজ উদ্দিন আহমেদ: আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা; এ জেড এম জাহিদ হোসেন: মতিহারা সরকারি হাইস্কুল, নবাবগঞ্জ, দিনাজপুর। বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ভোট দিবেন সিলেট মহানগরের আলিয়া মাদ্রাসা কেন্দ্র।

জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান তার নির্বাচনী ঢাকা ১৫ আসনের ভোট কেন্দ্রে ভোট দিবেন। সেক্রেটারী জেনারেল গোলাম পরোয়ার ভোট দিবেন তার নির্বাচনী আসনে, শাহজাহান চৌধুরী ভোট দিবেন চট্রগ্রামে, সেলিম উদ্দিন ভোট দিবেন তার নির্বাচনী সিলেটের ৬ আসনের বিয়ানীবাজারে বলে জানা গেছে।

নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানিয়েছে দলটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে। যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুলে এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সকাল ৯টায় ভোট দিতে যাবেন। এছাড়া, আব্দুল হান্নান মাসউদ হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে সকাল ৮টায় এবং ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদ্রাসায় ভোট দেবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: