Monday, March 9, 2026
Monday, March 9, 2026
Homeরাজনীতিবোয়ালমারীতে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল।

বোয়ালমারীতে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে বোয়ালমারী সরকারি কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলটির উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, এখানে যিনি এমপি হয়েছেন তার মাধ্যমে কাজ হবে। এটা হওয়া উচিত, তাই হবে। আমাদের দল ক্ষমতায় এসেছে, আমি সহযোগিতা করব। আল্লাহ যা ভালো মনে করেছেন- তাই হয়েছে। যিনি এমপি হয়েছেন তাকে যোগ্য সম্মান দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আমাকে পরাজিত করা হয়েছে। বিএনপির ক্ষমতায় যাওয়ার পেছনে এ অঞ্চলের মানুষের কোন অবদান নেই।
উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আশরাফুল আলম মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হুসাইন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর কৃষক দলের আহবায়ক বজলুল করিম চাঁদ প্রমুখ।
পরে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দলের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: