Sunday, June 21, 2026
Sunday, June 21, 2026
Homeজাতীয়ওয়ান ইলেভেনের মূল হোতা মাসুদ চৌধুরীকে গ্রেফতার, যা বলছেন মোস্তফা ফারুকী ও...

ওয়ান ইলেভেনের মূল হোতা মাসুদ চৌধুরীকে গ্রেফতার, যা বলছেন মোস্তফা ফারুকী ও মাহবুব চৌধুরী।

মাসুদ চৌধুরীর গ্রেফতারকে ওয়ান ইলেভেন অধ্যায়ের তদন্ত শুরুর ‘ইতিবাচক সূচনা’ হিসেবে দেখছেন সাবেক উপদেষ্টা ও নির্মাতা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু গ্রেফতারেই সীমাবদ্ধ না থেকে ওয়ান ইলেভেনের পুরো প্রেক্ষাপট ও পরবর্তী ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা জরুরি, কারণ দেশের সাম্প্রতিক বহু সংকটের শেকড় ওই সময়েই নিহিত। ওয়ান-ইলেভেন হচ্ছে সব সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতাকর্মীর ওপর নির্যাতন, বিডিআর ম‍্যাসাকার, শাপলা ম‍্যাসাকার, নির্বাচন-ব্যবস্থা ভ‍্যানিশ করে দেওয়া, জুলাই হত‍্যকাণ্ডসহ হাসিনার সব অপকর্মের লাইসেন্স এসেছে ওই ওয়ান-ইলেভেন থেকে।

ওয়ান ইলেভেনের মূল ক্রীড়নক লেঃজেঃ মাসুদ আটকে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব চৌধুরী। যিনি দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তিনি এই প্রতিবেদককে বলেন এবার তদন্ত শুরু করা হোক ওয়ান-ইলেভেনের আদ‍্যোপান্ত নিয়ে। এমনকি ২০০৮-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। সে আওয়ামীলীগের ডামি নির্বাচনের সাংসদ, মিথ্যা, প্রতারনা, দুর্নীতি করেছে। সে মানুষের উপর জুলুম করেছে। সেনাবাহিনীর ইমেজ ক্ষুন্ন করেছে, আওয়ামী করনের চেষ্টা করেছে, দেশ ও জাতির ক্ষতি করেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: