
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট খালেদ জোবায়ের, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদস্য এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আরিফা সুলতানা পপি, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমেদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মোশতাক আহমদ, এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট নূর আহমেদ, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট আব্দুল হাই রাজন ও এডভোকেট মনজুর ইলাহী সামি প্রমুখ।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে। ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড দিয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। বক্তারা বলেন প্রধানমন্ত্রীর হাত ধরে সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি


