Tuesday, June 9, 2026
Tuesday, June 9, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা।

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার (৯ জুন) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, রাণীশংকৈল থানার তদন্ত ওসি, রকিকুল ইসলাম রফিক,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক, রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, আলহাজ্ব ইউসুফ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা। পেশাগত জীবনে একজন সাধারণ নাপিত হলেও দেশের প্রতি তাঁর অবদান ছিল অসাধারণ। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা জন্মসূত্রে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তবে তিনি পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের সরকার বস্তি গ্রাম থেকে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে ধর্মীয় রীতি অনুযায়ী শ্যামগঞ্জ গ্রামে তাঁর শেষকৃত্য (সৎকার) সম্পন্ন করা হয়। তাঁর এই প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: