Thursday, June 18, 2026
Thursday, June 18, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে সীমান্ত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

রাণীশংকৈলে সীমান্ত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সীমান্তবর্তী এলাকার কৃষকদের কম উচ্চতার ফসল চাষে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)-এর আওতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে পাট, আখ ও ভুট্টার মতো তিন ফুটের বেশি উচ্চতার ফসল চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন ও এলজিইডির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি ধানের রোপা আমন বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কৃষি উৎপাদনের সমন্বয় বজায় রাখতে কৃষকদের কম উচ্চতার ফসল চাষে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন অব্যাহত থাকবে, অন্যদিকে সীমান্ত এলাকায় নজরদারি কার্যক্রমও আরও সহজ হবে।

কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং আমন মৌসুমে ভালো ফলনের আশা করছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: