Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Homeসম্পাদকীয়বোয়ালমারীতে প্রবীন সংবাদপত্র এজেন্ট হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত।

বোয়ালমারীতে প্রবীন সংবাদপত্র এজেন্ট হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের বোয়ালমারীর সাবেক প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও গণমাধ্যমকর্মী এম এম জামানের বাবা হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আগামী (শুক্রবার) (২৪ জুন) উপজেলার গুনবহা ইউনিয়নের কামার গ্রামে তাঁর নিজ বাড়ি ও ছোলনা ছালামিয়া মাদ্রাসা গোরস্থান মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে কুরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মরহুম হাবিবুর রহমান বোয়ালমারী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঢাকার ডাকের বোয়ালমারী প্রতিনিধি এম এম জামানের বাবা। দীর্ঘদিন সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে তাঁকে উপজেলার ছোলনা ছালা মিয়া ফাজিল মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: