Thursday, June 25, 2026
Thursday, June 25, 2026
Homeসারা বাংলাডিমলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা।

ডিমলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা।

জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রকুনুজ্জামান, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা তবিবুর রহমান, ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে করণীয়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আগামী ২৮শে জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: