Monday, July 13, 2026
Monday, July 13, 2026
Homeবিশেষ প্রতিবেদনডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে, এতে তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ মিটার। বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাতে পানি আরও বাড়তে পারে। তবে উজানের পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: