
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা রানী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়-এর অফিস সহায়ক মোঃ রশিদুল হক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩শে জুলাই ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপিকা সেতারা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন ও বিদ্যালয়ের শিক্ষকরা সহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সচেতন নাগরিকগণ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী রানী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়-এর অফিস সহায়ক মোঃ রশিদুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মোঃ রশিদুল হক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তাঁর শিক্ষাদানের নান্দনিকতা ও মানবিক গুণাবলি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীসহ বক্তারা।



