Monday, September 14, 2026
Monday, September 14, 2026
Homeআইন আদালতনীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে ২০টি হারানো মোবাইল উদ্ধার।

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে ২০টি হারানো মোবাইল উদ্ধার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার করা ২০টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সাইবার সেলের দক্ষ সদস্যরা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে আসছেন।

পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়। হারানো মোবাইল ফোন ও কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে সেবাগ্রহীতারা নীলফামারী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: