
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় প্রধানমন্ত্রীর প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই,আগস্ট ডিমলা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা ও খেলোয়াড়দের অংশগ্রহণ, মাঠ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এবং টুর্নামেন্ট চলাকালে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর আলোচনা সভায় গুরুত্বারোপ করেন বক্তারা।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, একাডেমিক সুপারভাইজার আমির হামজা বোরহান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা বিএনপির নেতা আরিফুল ইসলাম লিটন, শাহানুর আলম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি হয়। তাই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানায় বক্তারা।



