Friday, August 14, 2026
Friday, August 14, 2026
Homeরাজনীতিষড়যন্ত্র, অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে ডিমলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল।

ষড়যন্ত্র, অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে ডিমলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ-এর সহযোগী সংগঠনের সকল অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

১৪ আগস্ট রাতে উপজেলায় প্রতিবাদ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, পরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ​মিজানুর রহমান সবুজ, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা সদর ইউনিয়ন যুবদলের নেতা ​সোহাগ খান লোহানী, ডিমলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ​আবু বক্কর সিদ্দিক, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ​হালিমুল ইসলাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাচানুর রহমান মুন্না, ছাত্রদলের নেতা ​সেলিম ইসলাম সাগরসহ মিছিলটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ যদি ডিমলা উপজেলায় পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে, বিএনপি দেশের মানুষের পাশে থেকে তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: