Thursday, August 20, 2026
Thursday, August 20, 2026
Homeবিশেষ প্রতিবেদনস্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিমলায় বৃক্ষরোপণ।

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিমলায় বৃক্ষরোপণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

১৯ আগস্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীসহ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গাছ লাগানোসহ বৃক্ষরোপণ এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: