Wednesday, September 9, 2026
Wednesday, September 9, 2026
Homeবিশেষ প্রতিবেদনতিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান নামের এক যুবক নিখোঁজ।

তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান নামের এক যুবক নিখোঁজ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের দোহলপাড়া এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ওই এলাকার হালিম ইসলামের ছেলে। স্থানীয়রা জানা যায়, আজকে দুপুরের দিকে কয়েকজনসহ আরমান তিস্তা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষ করে বাকিরা নদী থেকে উঠে আসলে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করছে।

এবিষয়ে ডিমলা থানার (ওসি) আশরাফুল ইসলাম জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। এদিকে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসতেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: