Saturday, September 19, 2026
Saturday, September 19, 2026
Homeআইন আদালতনীলফামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

নীলফামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে ধারণ করে
নীলফামারীতে ‘প্রথম পর্যায়ের কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় নীলফামারী জেলার চার টি পুরুষ দল চার টি মহিলা দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায়, পুরুষ ও নারী—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারী থানা কাবাডি দল। ১৯ (সেপ্টেম্বর) শনিবার বিকেলে নীলফামারী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুষ বিভাগে সৈয়দপুর থানা কাবাডি দলকে পরাজিত করে নীলফামারী থানা চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, নারী বিভাগে জলঢাকা থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে নীলফামারী থানা নারী কাবাডি দল। “তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নীলফামারী জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মো: ফরহাদ হোসেন খাঁন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব এ.বি.এম. ফয়জুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী, জনাব এ.কে.এম.ওহিদুন্নবী অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) নীলফামারী ও নীলফামারী জেলার ক্রীড়া অফিসার, অফিসার ইনচার্জ জনাব মোঃ জিল্লুর রহমান, পুলিশ লাইন্স নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন সদস্যরা। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি প্রদান করেেন অতিথিরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: