Friday, September 25, 2026
Friday, September 25, 2026
Homeখেলামাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন — এমপি কাপ ফাইনালে এমপি কেরামত...

মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন — এমপি কাপ ফাইনালে এমপি কেরামত আলী।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউ.সি. উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার বিকালে ফাইনাল ম্যাচে ১-০ গোলে বিনোদপুর ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শ্যামপুর ইউনিয়ন ফুটবল দল। রানার্সআপ হয়েছে বিনোদপুর ইউনিয়ন ফুটবল দল।

খেলায় শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা মোঃ কেরামত আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কেরামত আলী বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় আয়োজক কমিটি ও সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।

পরে চ্যাম্পিয়ন দল শ্যামপুর ইউনিয়নকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল বিনোদপুর ইউনিয়নকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: