Tuesday, October 6, 2026
Tuesday, October 6, 2026
Homeরাজনীতিজনপ্রত্যাশা পুরণে কাজ করবে বিশ্বনাথ জিয়া মঞ্চ: তাহসিনা রুশদীর লুনা।

জনপ্রত্যাশা পুরণে কাজ করবে বিশ্বনাথ জিয়া মঞ্চ: তাহসিনা রুশদীর লুনা।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চ সব সময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তৃণমূল পর্যায়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে জিয়া মঞ্চের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্বনাথের উন্নয়ন ও স্থানীয় জনপ্রত্যাশা পূরণে এই সংগঠনটি আগামী দিনে এক বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি সততা, নিষ্ঠা ও সুসংগঠিতভাবে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার আহ্বান জানান।

শুক্রবার (২ অক্টোবর) জিয়া মঞ্চ সিলেট জেলার আওতাধীন বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের নবগঠিত নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ সাহেদ আহমেদ, যুগ্ন আহ্বায়ক আমির আলী বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব কবির আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,আব্দুস সালাম, দিলওয়ার আহমেদ ভাই, জমির আলী, কামাল হোসেন, সুমন আহমেদ, কামাল আহমদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: