Saturday, October 10, 2026
Saturday, October 10, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

ডিমলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম নামের এক তিন বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ছোটখাতা বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই এলাকার মো: শাহিনুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রবিউল বাড়ি থেকে তিন শো গজ দূরে পুকুরের পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির দাদি তাকে ডাকতে থাকেন পুকুরের পাশে দেখতে না পেয়ে তার সন্ধানে বের হয়। পরে স্থানীয়রা শিশুটির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। এরপর স্থানীয় লোকজন তার লাশটি উদ্ধার করেন। শিশুটির মৃত্যুতে এদিকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক মো: এনামুল হক এ বিষয়ে জানায়, আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: