Saturday, October 10, 2026
Saturday, October 10, 2026
Homeসারা বাংলারাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, মণ্ডপ ৫৫টি।

রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, মণ্ডপ ৫৫টি।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এতে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। সভায় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি নুর নবী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমেন্দ মালাকার সাধারণ সম্পাদক গৌর চন্দ্রসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলার ৫৫টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: