Saturday, October 10, 2026
Saturday, October 10, 2026
Homeসারা বাংলাফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের লক্ষ্যে গণনাকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা গেলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ ক্ষেত্রে গণনাকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অংশ নিচ্ছেন। পাঁচটি ইউনিয়নের মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের নির্ভুলতা যাচাই এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: