
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলার হাইস্কুলপাড়া আদর্শ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির।
মঙ্গলবার ২০ অক্টোবর রাতে তিনি পূজামণ্ডপে গিয়ে সার্বিক আয়োজন পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিন খতিয়ে দেখেন। এ সময় তিনি দুর্গাপূজা উদযাপন কমিটির নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে খোঁজ খবর নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু উৎপলকান্তি সিং এবং যুগ্ম আহ্বায়ক জ্যোতি চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা কর্মীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য পারস্পরিক মর্যাদা বজায় রেখেই প্রতিটি উৎসব উদযাপন করা উচিত। তিনি প্রশাসন ও সংগঠনদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন যাতে পূজা মণ্ডপে আসা ভক্ত ও দর্শকরা কোনো ঝামেলা ছাড়াই পূজা উদযাপন করতে পারে এবং শান্তিপূর্ণ, নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপন করার জন্য সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সংশ্লিষ্ট এর প্রতি আহ্বান জানায় তিনি। জেলা প্রশাসক পরিদর্শনে ফলে স্থানীয়রা মনে করেন যে ডিমলার পুজামণ্ডপে গুলিতে শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশ বজায় রাখার প্রশাসনের প্রচেষ্টা আরও শক্তিশালী হয়েছে।



