Sunday, November 15, 2026
Sunday, November 15, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে মোটর থেকে সাবানের ফেনা: আতঙ্কে ব্যবসায়ী।

রাণীশংকৈলে মোটর থেকে সাবানের ফেনা: আতঙ্কে ব্যবসায়ী।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী সিনেমা হল এলাকায় একটি বৈদ্যুতিক পানির মোটর থেকে সাবানের মতো ফেনাযুক্ত পানি বের হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আকস্মিক এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন ইসলাম সাগর।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী এলাকার মেসার্স ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী শামসুদ্দিন ইসলাম সাগরের ব্যবসাপ্রতিষ্ঠানের পানির মোটরটি চালালেই গত কয়েক দিন ধরে পানির সঙ্গে প্রচুর সাবানের মতো ফেনা বের হচ্ছে। শুধু তাই নয়, ওই পানি কোনো পাত্রে জমিয়ে রাখলে পাত্রের গায়ে একধরনের অস্বাভাবিক আস্তরণও পড়ে যাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিনই দোকানে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী।
ব্যবসায়ী শামসুদ্দিন ইসলাম সাগর জানান, হঠাৎ করে পানি থেকে এমন ফেনা বের হওয়া এবং পাত্রে আস্তরণ পড়ার বিষয়টি অত্যন্ত ভীতিকর ও রহস্যজনক। কেন এমন হচ্ছে, তার কোনো কুলকিনারা করতে পারছি না।”
তিনি আরও বলেন, “পানির এই অস্বাভাবিক পরিবর্তনের আসল কারণ কী, তা অবিলম্বে জানা জরুরি। পানিটিতে কোনো রাসায়নিক উপাদান, খনিজ বা তেল জাতীয় কিছু মিশে আছে কি না, তা দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে এই প্রথম জানলাম। দ্রুত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হলে এর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। তবে জনস্বাস্থ্যঝুঁকি এড়াতে পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত এই পানি ব্যবহার থেকে বিরত থাকার কঠোর পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য