Saturday, November 28, 2026
Saturday, November 28, 2026
Homeবিশেষ প্রতিবেদনআলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে...

আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

আলীকদম উপজেলার দূর্গম পোয়ামূহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন ( ৫৭ বিজিবি )
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি-এর তত্ত্বাবধানে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে ১০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণেও বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে বিজিবি জানায়।

এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিওপির সীমান্তবর্তী অঞ্চলেও পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য