Saturday, July 4, 2026
Saturday, July 4, 2026
Homeরাজনীতিডিমলায় নজরুল বর্ষ ২০২৬ সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত।

ডিমলায় নজরুল বর্ষ ২০২৬ সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে নীলফামারীর ডিমলায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আবৃত্তি, নজরুল সংগীত, উপস্থিত বক্তৃতা ও রচনাসহ জাতীয় কবি নজরুলের সৃষ্টি, চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জাতীয় কবি ‘নজরুল বর্ষ’ ২০২৬- ২০২৭’ উদযাপন উপলক্ষে ৪ জুলাই, শনিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না প্রমুখসহ আরো অনেকেই। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁকে ছাড়া বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে কল্পনা করা যায় না। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে তিনি আজও বাঙালির প্রেরণার উৎস। বক্তারা আরো বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়, তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ এবং সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: