
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন পদ্ধতিতে বড় ধরনের সংশোধন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারী প্রাথমিক শিক্ষকের বদলি জনীত যাচাই বাচাই কমিটিতে যুক্ত করা হয়েছে শিক্ষানুরাগী বা বিদ্যোৎসাহী ব্যক্তিদের নাম।
এই ধারাবাহিকতায়, ১১,ই আগস্ট, ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়-এর এক প্রজ্ঞাপনে স্বাক্ষরে ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমারুজ্জামানের এক প্রজ্ঞাপনে স্বাক্ষরে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সরকারী প্রাথমিক শিক্ষকের বদলি জনীত যাচাই বাচাই কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমারুজ্জামান, ও শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী ব্যক্তিদের মধ্যে সদস্য হিসাবে মনোনীত হয়েছেন, মোছা: আফরোজা বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)। বিদ্যোৎসাহী ও শিক্ষানুরাগী সভাপতি কর্তৃক সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপিকা সেতারা সুলতানা, ও বিদ্যোৎসাহী ও শিক্ষানুরাগী সভাপতি কর্তৃক সদস্য মনোনীত হয়েছেন জনাব গোলাম রব্বানী প্রধান। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও উপজেলা সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়সহ এই কমিটিতে সবাই অন্তর্ভুক্ত থাকবেন।



