Tuesday, August 25, 2026
Tuesday, August 25, 2026
Homeআইন আদালতডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে ষষ্ঠ শ্রেণির এক তরুণীর বিয়ে বন্ধ।

ডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে ষষ্ঠ শ্রেণির এক তরুণীর বিয়ে বন্ধ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক তরুণীর বাল্যবিবাহ বন্ধ করেছে ডিমলা উপজেলা প্রশাসন। সোমবার ২৪ আগস্ট রাতে উপজেলার নাউতারা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অপ্রাপ্তবয়স্ক ওই তরুণীর বিয়ের আয়োজন দেখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।পরে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির পরিবারের সদস্য ও স্থানীয়দের বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বিয়ের আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হলে তরুণীর বাবা নিজের ভুল স্বীকার করেন। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছেন। এ ঘটনায় কোনো জরিমানা করা হয় নাই। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই তরুণীর পড়াশোনা যাতে চলমান থাকে, সে বিষয়টি বিবেচনা করে ডিমলা উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করবেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোথাও বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবার ও সমাজের মানুষকে সচেতন করে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান বলেন, মেয়েটির পড়াশোনা চলমান রাখার স্বার্থে উপজেলা প্রশাসন, ডিমলার পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। উপজেলার সচেতন নাগরিকগণ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান করার জন্য প্রশাসনকে আহ্বান করেন তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: